ইনভেস্টিগেশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (IDMS)

ইনভেস্টিগেশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (IDMS) হল একটি আধুনিক, কেন্দ্রীয়ভাবে সমন্বিত এবং নিরাপদ ওয়েব-ভিত্তিক তদন্ত ডাটাবেজ প্ল্যাটফর্ম। এটি অনুসন্ধান ও তদন্তকারী কর্মকর্তাদের দৈনন্দিন কার্যক্রম নিখুঁতভাবে সংরক্ষণ, ফৌজদারি কার্যবিধির ১৭২ ধারা ও বাংলাদেশ ফরম নং ৫৩৬৩ মোতাবেক ডিজিটাল কেস ডায়েরী প্রণয়ন এবং সংবিধিবদ্ধ আইনগত সময়সীমা (৪৫, ৭৫, ১২০ ও ১৮০ দিন) স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ ও নিশ্চিত করার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে প্রস্তুত করা হয়েছে।

সনাতন কাগুজে পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ডাটা ব্যবস্থাপনার মাধ্যমে নথি হারানোর ঝুঁকি নিরসন, তদন্ত প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা আনয়ন এবং রিয়েল-টাইম জবাবদিহিতা নিশ্চিত করাই আইডিএমএস-এর মূল উদ্দেশ্য।

উল্লেখ্য যে, এই ডিজিটাল সিস্টেমটি আইসিটি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্সের প্রজেক্ট ওয়ার্ক হিসাবে দাখিলকৃত। পরীক্ষামূলকভাবে আইডিএমএস ওয়েবসাইটে সংযোজন করা হয়েছে। সিস্টেমটি কোন সংস্থা হতে অনুমোদিত নয়।

রূপকল্প ও কৌশলগত লক্ষ্য

রূপকল্প (Vision):

"তদন্ত ও অনুসন্ধান কার্যক্রমে আধুনিক তথ্যপ্রযুক্তি, স্বচ্ছতা, নির্ভুলতা ও সামগ্রিক জবাবদিহিতা নিশ্চিতকরণ।"

লক্ষ্য (Mission):

"ডিজিটাল পদ্ধতিতে প্রমিত কেস ডায়েরী সংরক্ষণ, সংবিধিবদ্ধ সময়সীমা নিখুঁতভাবে ট্র্যাকিং এবং দ্রুত ও নিরপেক্ষ অনুসন্ধান নিশ্চিত করা।"


সিস্টেমের প্রধান কৌশলগত লক্ষ্য:

  • ডিজিটাল কেস ডায়েরী (CrPC ১৭২) ও নথিপত্র যথাযথ সময়ে হালনাগাদ ও সংরক্ষণ;
  • প্রাথমিক অনুসন্ধান ও মামলার প্রতিটি ধাপের আইনগত সময়সীমা স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাকিং; এবং
  • স্বচ্ছ, নিরপেক্ষ ও ডাটা-ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে অনুসন্ধান প্রক্রিয়ায় গতিশীলতা আনয়ন।

সহায়ক সুবিধাসমূহ:

  • অনুসন্ধান ও তদন্ত পরিচালনাপদ্ধতির আধুনিকায়ন ও পেপারলেস প্রসেসিং;
  • তদন্তকারী কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি ও রিয়েল-টাইম কাজের অগ্রগতি মনিটরিং;
  • এক ক্লিকে মানসম্মত অফিশিয়াল প্রতিবেদন (Word / PDF) প্রস্তুত ও ডাউনলোড; এবং
  • কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত তথ্যভান্ডার ও ভূমিকাভিত্তিক প্রবেশাধিকার (RBAC) নিশ্চিতকরণ।

আইনগত ও সংবিধিবদ্ধ সময়সীমা ট্র্যাকিং

ফৌজদারি কার্যবিধি (CrPC) ও সংবিধিবদ্ধ নীতিমালা অনুযায়ী অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের মূল মাইলফলক

৪৫ কার্যদিবস
অনুসন্ধান প্রারম্ভিক সময়সীমা

অনুসন্ধানকারী কর্মকর্তা কর্তৃক প্রাপ্ত অভিযোগের প্রাথমিক অনুসন্ধান ও প্রতিবেদন দাখিলের প্রথম সংবিধিবদ্ধ মেয়াদ।

৭৫ কার্যদিবস
বর্ধিত অনুসন্ধান সময়সীমা

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অনুসন্ধান নথির চূড়ান্ত প্রতিবেদন দাখিলের বর্ধিত সময়সীমা।

১২০ কার্যদিবস
তদন্তের প্রারম্ভিক সময়সীমা

এফআইআর পরবর্তী আনুষ্ঠানিক মামলার তদন্ত ও সিআরপিসি ১৭২ ধারা মোতাবেক নিয়মিত কেস ডায়েরী সংরক্ষণ।

১৮০ কার্যদিবস
তদন্তের বর্ধিত সময়সীমা

যথাযথ অনুমোদন সাপেক্ষে মেমো অব এভিডেন্স (ME) ও বিজ্ঞ আদালতে চার্জশিট/চূড়ান্ত প্রতিবেদন দাখিল।

আইডিএমএস সিস্টেমের মূল বৈশিষ্ট্যসমূহ

ডিজিটাল কেস ডায়েরী (BP Form 38)

সিআরপিসি ১৭২ ধারা ও বাংলাদেশ ফরম নং ৫৩৬৩ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে দৈনন্দিন তদন্তের বিবরণী সংরক্ষণ ও প্রিন্ট ফরম্যাটিং।

স্বয়ংক্রিয় ডেডলাইন ট্র্যাকিং

৪৫ কার্যদিবস, ৭৫ কার্যদিবস, ১২০ কার্যদিবস ও সম্ভাব্য প্রতিবেদন দাখিলের তারিখ স্বয়ংক্রিয় ক্যালকুলেশন ও কর্মকর্তাদের রিয়েল-টাইম সতর্কবার্তা।

এমএস ওয়ার্ড ও রিপোর্ট এক্সপোর্ট

অনুসন্ধান তালিকা, কেস ডায়েরী এবং অফিসিয়াল সামারি রিপোর্ট এক ক্লিকে অফিশিয়াল ডকুমেন্ট ফরম্যাটে তাৎক্ষণিক ডাউনলোড।