সিস্টেমের প্রধান উদ্দেশ্যসমূহ
- ডিজিটাল কেস ডায়েরী: সিআরপিসি ১৭২ ধারা মোতাবেক প্রতিটি তদন্তের দৈনন্দিন বিবরণী ডিজিটালভাবে সংরক্ষণ।
- সংবিধিবদ্ধ ডেডলাইন ট্র্যাকিং: অভিযোগ প্রাপ্তি ও মামলা রুজুর তারিখ হতে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত আইনগত সময়সীমা পর্যবেক্ষণ।
- নথি প্রস্তুত ও ফরম্যাটিং: পুলিশ রেগুলেশন (BP Form 38) অনুযায়ী স্বয়ংক্রিয় ফরম্যাটে নথি তৈরি।
- তাতক্ষণিক রিপোর্ট এক্সপোর্ট: অফিশিয়াল নথি, অনুসন্ধান তালিকা ও ডায়েরী এমএস ওয়ার্ড (DOCX) ও প্রিন্ট ফরম্যাটে তাৎক্ষণিক ডাউনলোড।
- সুপারভিশন ও মনিটরিং: তদন্তকারী কর্মকর্তাদের কার্যক্রমের অগ্রগতি ও মুল্যায়ন রিয়েল-টাইমে পর্যালোচনার সুবিধা।
- নিরাপত্তা ও গোপনীয়তা: তদন্ত সংশ্লিষ্ট সংবেদনশীল তথ্যের সর্বোচ্চ সুরক্ষা ও অডিট ট্রেইল সংরক্ষণ।
সিস্টেমের মূল মডিউল ও কার্যপ্রবাহ
১. অনুসন্ধান ব্যবস্থাপনা মডিউল (Enquiry Desk)
প্রাপ্ত অভিযোগসমূহ সিস্টেমে অন্তর্ভুক্তি, অনুসন্ধানকারী কর্মকর্তা (EO) নিয়োগ, অভিযোগের বিষয়বস্তু বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং প্রাথমিক প্রতিবেদন প্রস্তুতের সম্পূর্ণ প্রক্রিয়া এই মডিউলে পরিচালিত হয়।
- প্রাথমিক অনুসন্ধান সময়সীমা: ৪৫ দিন
- বর্ধিত অনুমোদন সাপেক্ষে সময়সীমা: ৭৫ দিন
- নোটবুক অব ইনকোয়ারী সংরক্ষণ ও সারসংক্ষেপ তৈরি
২. মামলা ও কেস ডায়েরী মডিউল (Case Diary Desk)
এফআইআর পরবর্তী আনুষ্ঠানিক মামলাসমূহের তদন্ত কার্যক্রম এই মডিউলে পরিচালিত হয়। সিআরপিসি ১৭২ ধারা মোতাবেক তারিখভিত্তিক দৈনিক তদন্তের বিবরণী, সাক্ষীদের জবানবন্দী ও আলামতের বিবরণ সংরক্ষিত থাকে।
- মানদণ্ড তদন্ত সময়সীমা: ১২০ দিন
- সর্বোচ্চ অনুমোদিত তদন্ত সময়সীমা: ১৮০ দিন
- মেমো অব এভিডেন্স (ME) ও চূড়ান্ত চার্জশিট প্রস্তুতকরণ
৩. মানবসম্পদ ও ইউজার সেল (HRM & User Control)
তদন্ত কর্মকর্তাদের আইডিএমএস প্রোফাইল ভেরিফিকেশন, পদবী, বর্তমান কর্মস্থল, বদলি এবং ইউজার স্ট্যাটাস (Active/Inactive/Pending) নিয়ন্ত্রণের জন্য ডেডিকেটেড এইচআরএম প্যানেল।
- নতুন কর্মকর্তাদের রেজিস্ট্রেশন অনুমোদন
- পদবী ও দায়িত্বপ্রাপ্ত কর্মস্থল হালনাগাদকরণ
- কর্মকর্তাভিত্তিক তদন্ত পরিসংখ্যান মনিটরিং
৪. রিপোর্টিং ও এক্সপোর্ট সেল (Document Generator)
অফিশিয়াল তদন্ত নথি ও কেস ডায়েরী আদালতের নির্ধারিত স্ট্যান্ডার্ড ও সরকারি ফরম্যাট অনুযায়ী মাইক্রোসফট ওয়ার্ড (DOCX) ও প্রিন্ট-রেডি ফরম্যাটে একক ক্লিকে রূপান্তরের স্বয়ংক্রিয় ইঞ্জিন।
- বাংলাদেশ ফরম নং ৫৩৬৩ প্রিন্ট প্রিভিউ
- অনুসন্ধান ও মামলার সামগ্রিক তালিকা এক্সপোর্ট
- অফিশিয়াল ফন্ট ও মার্জিনসহ স্ট্যান্ডার্ড লেআউট
সিস্টেমের ব্যবহারকারী ভূমিকা ও প্রবেশাধিকার (Roles & Privileges)
| ভূমিকা (Role) | পদবী / ব্যবহারকারী শ্রেণি | প্রধান দায়িত্ব ও এক্সেস ক্ষমতা | ড্যাশবোর্ড |
|---|---|---|---|
| Super Admin (Role 0) | সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর | সমগ্র ডাটাবেজের তদারকি, সিস্টেম সিকিউরিটি, ইউজার কন্ট্রোল, রোল পরিবর্তন ও সামগ্রিক কনফিগারেশন। | admin.php |
| HRM Admin (Role 3) | মানবসম্পদ ব্যবস্থাপক | নতুন কর্মকর্তা ভেরিফিকেশন, একাউন্ট এপ্রুভাল, পদবী ও বিভাগীয় পদায়ন হালনাগাদ। | adminHRM.php |
| Investigation Officer (Role 1) | অনুসন্ধান ও তদন্তকারী কর্মকর্তা | নিজস্ব অনুসন্ধান নথি তৈরি, দৈনিক কেস ডায়েরী এন্ট্রি, ডেডলাইন ট্র্যাকিং ও রিপোর্ট এক্সপোর্ট। | adminio.php |
নিরাপত্তা নীতি ও ব্যবহারবিধি
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- আইডিএমএস পোর্টালে সংরক্ষিত সকল তথ্য অত্যন্ত গোপনীয় ও সংবেদনশীল। অননুমোদিত ব্যক্তির সাথে লগইন তথ্য বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।
- তদন্তকারী কর্মকর্তাগণ প্রতিদিনের তদন্ত কার্যক্রম সমাপ্তির সাথে সাথে কেস ডায়েরী হালনাগাদ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
- আইনগত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পূর্বে সিস্টেম হতে প্রদত্ত সতর্কবার্তা অনুযায়ী অনুসন্ধান/তদন্ত প্রতিবেদন দাখিল নিশ্চিত করতে হবে।
- যেকোনো সন্দেহজনক কার্যকলাপ বা প্রযুক্তিগত ত্রুটির ক্ষেত্রে অবিলম্বে সিস্টেম অ্যাডমিনকে অবহিত করুন।