ইনভেস্টিগেশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (IDMS)
ইনভেস্টিগেশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (IDMS) হল একটি আধুনিক, কেন্দ্রীয়ভাবে সমন্বিত এবং নিরাপদ ওয়েব-ভিত্তিক তদন্ত ডাটাবেজ প্ল্যাটফর্ম। এটি অনুসন্ধান ও তদন্তকারী কর্মকর্তাদের দৈনন্দিন কার্যক্রম নিখুঁতভাবে সংরক্ষণ, ফৌজদারি কার্যবিধির ১৭২ ধারা ও বাংলাদেশ ফরম নং ৫৩৬৩ মোতাবেক ডিজিটাল কেস ডায়েরী প্রণয়ন এবং সংবিধিবদ্ধ আইনগত সময়সীমা (৪৫, ৭৫, ১২০ ও ১৮০ দিন) স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ ও নিশ্চিত করার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে প্রস্তুত করা হয়েছে।
সনাতন কাগুজে পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ডাটা ব্যবস্থাপনার মাধ্যমে নথি হারানোর ঝুঁকি নিরসন, তদন্ত প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা আনয়ন এবং রিয়েল-টাইম জবাবদিহিতা নিশ্চিত করাই আইডিএমএস-এর মূল উদ্দেশ্য।
উল্লেখ্য যে, এই ডিজিটাল সিস্টেমটি আইসিটি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্সের প্রজেক্ট ওয়ার্ক হিসাবে দাখিলকৃত। পরীক্ষামূলকভাবে আইডিএমএস ওয়েবসাইটে সংযোজন করা হয়েছে। সিস্টেমটি কোন সংস্থা হতে অনুমোদিত নয়।রূপকল্প ও কৌশলগত লক্ষ্য
রূপকল্প (Vision):
"তদন্ত ও অনুসন্ধান কার্যক্রমে আধুনিক তথ্যপ্রযুক্তি, স্বচ্ছতা, নির্ভুলতা ও সামগ্রিক জবাবদিহিতা নিশ্চিতকরণ।"
লক্ষ্য (Mission):
"ডিজিটাল পদ্ধতিতে প্রমিত কেস ডায়েরী সংরক্ষণ, সংবিধিবদ্ধ সময়সীমা নিখুঁতভাবে ট্র্যাকিং এবং দ্রুত ও নিরপেক্ষ অনুসন্ধান নিশ্চিত করা।"
সিস্টেমের প্রধান কৌশলগত লক্ষ্য:
- ডিজিটাল কেস ডায়েরী (CrPC ১৭২) ও নথিপত্র যথাযথ সময়ে হালনাগাদ ও সংরক্ষণ;
- প্রাথমিক অনুসন্ধান ও মামলার প্রতিটি ধাপের আইনগত সময়সীমা স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাকিং; এবং
- স্বচ্ছ, নিরপেক্ষ ও ডাটা-ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে অনুসন্ধান প্রক্রিয়ায় গতিশীলতা আনয়ন।
সহায়ক সুবিধাসমূহ:
- অনুসন্ধান ও তদন্ত পরিচালনাপদ্ধতির আধুনিকায়ন ও পেপারলেস প্রসেসিং;
- তদন্তকারী কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি ও রিয়েল-টাইম কাজের অগ্রগতি মনিটরিং;
- এক ক্লিকে মানসম্মত অফিশিয়াল প্রতিবেদন (Word / PDF) প্রস্তুত ও ডাউনলোড; এবং
- কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত তথ্যভান্ডার ও ভূমিকাভিত্তিক প্রবেশাধিকার (RBAC) নিশ্চিতকরণ।
আইনগত ও সংবিধিবদ্ধ সময়সীমা ট্র্যাকিং
ফৌজদারি কার্যবিধি (CrPC) ও সংবিধিবদ্ধ নীতিমালা অনুযায়ী অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের মূল মাইলফলক
অনুসন্ধানকারী কর্মকর্তা কর্তৃক প্রাপ্ত অভিযোগের প্রাথমিক অনুসন্ধান ও প্রতিবেদন দাখিলের প্রথম সংবিধিবদ্ধ মেয়াদ।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অনুসন্ধান নথির চূড়ান্ত প্রতিবেদন দাখিলের বর্ধিত সময়সীমা।
এফআইআর পরবর্তী আনুষ্ঠানিক মামলার তদন্ত ও সিআরপিসি ১৭২ ধারা মোতাবেক নিয়মিত কেস ডায়েরী সংরক্ষণ।
যথাযথ অনুমোদন সাপেক্ষে মেমো অব এভিডেন্স (ME) ও বিজ্ঞ আদালতে চার্জশিট/চূড়ান্ত প্রতিবেদন দাখিল।
আইডিএমএস সিস্টেমের মূল বৈশিষ্ট্যসমূহ
ডিজিটাল কেস ডায়েরী (BP Form 38)
সিআরপিসি ১৭২ ধারা ও বাংলাদেশ ফরম নং ৫৩৬৩ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে দৈনন্দিন তদন্তের বিবরণী সংরক্ষণ ও প্রিন্ট ফরম্যাটিং।
স্বয়ংক্রিয় ডেডলাইন ট্র্যাকিং
৪৫ কার্যদিবস, ৭৫ কার্যদিবস, ১২০ কার্যদিবস ও সম্ভাব্য প্রতিবেদন দাখিলের তারিখ স্বয়ংক্রিয় ক্যালকুলেশন ও কর্মকর্তাদের রিয়েল-টাইম সতর্কবার্তা।
এমএস ওয়ার্ড ও রিপোর্ট এক্সপোর্ট
অনুসন্ধান তালিকা, কেস ডায়েরী এবং অফিসিয়াল সামারি রিপোর্ট এক ক্লিকে অফিশিয়াল ডকুমেন্ট ফরম্যাটে তাৎক্ষণিক ডাউনলোড।
তদন্ত ও অনুসন্ধান কার্যপ্রবাহ মডিউল
অনুসন্ধান ডেস্ক
প্রাপ্ত অভিযোগের প্রাথমিক নিবন্ধন, অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ, তথ্য-প্রমাণ সংগ্রহ ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রাথমিক রিপোর্ট প্রস্তুতকরণ।
কেস ডায়েরী সেল
নিয়মিত মামলার ডায়েরি লিখন (CrPC 172), সাক্ষ্য ও মেমো অব এভিডেন্স অন্তর্ভুক্তি এবং তদন্তের ধারাবাহিক অগ্রগতি সংরক্ষণ।
সুপারভিশন ও অ্যাডমিন
তদন্ত কর্মকর্তাদের কাজের গতিবিধি পর্যবেক্ষণ, সংবিধিবদ্ধ সময়সীমা অতিক্রম প্রতিরোধ এবং সামগ্রিক অগ্রগতি মূল্যায়ন।